মূল কন্টেন্টে যান
আমাদের সুন্দরগঞ্জসুন্দরগঞ্জের ডিজিটাল পোর্টাল
অন্যান্য

সার ডিলার নিয়োগ বাতিল নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

সার ডিলার নিয়োগ বাতিল নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই।

এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও শেয়ার না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের অনুরোধও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সূত্র (লিংক)
www.kalbela.com

এই পাতার QR কোড

… বার দেখা হয়েছে
WhatsApp শেয়ার করুন
আপনার জানা তথ্য দিয়ে পাতাটি সমৃদ্ধ করুননতুন কিছু যোগ করুন, অথবা ভুল দেখলে জানান — সবাই উপকৃত হবে।
সংবাদ পাঠান
এই পাতায় কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ?লগইন ছাড়াই জানাতে পারেন — সংশোধন হলে আপনার নাম এখানে ধন্যবাদসহ দেখানো হবে।